আবার হবে তো দেখা
আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয়তো, আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয়তো, কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজো হয়তো, এ দেখাই শেষ দেখা নয়তো।
যাবার বেলায় আজ কেন যে কেবলই মনে পড়ে গো, অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ধরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো।
এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো, খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছো।
বলোনা সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে? হয়নি একটু দেরি এ গানের কোন মানে খুঁজতে, কাছে থেকে দূরে গেলে, নেই কিছু হারাবার ভয়তো .. এ দেখাই শেষ দেখা নয়তো। আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয়তো, এ দেখাই শেষ দেখা নয়তো।