আমার হৃদয় একটা আয়না
আমার হৃদয় একটা আয়না এই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না (২) ও… ও… আ… আ…
তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই দুনিয়াতে তুমি ছাড়া কিছু দেখার তো আর নাই (২)
তোমার ভালোবাসা ছাড়া কোনো কিছু এমন চায় না
আমার হৃদয় একটা আয়না এই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না (২) ও… ও… আ… আ…
তোমায় বলতে বলতে আমি যেন বোবা হয়ে যাই দুনিয়াতে কারো কাছে কিছু বলার তো আর নাই (২)
দুটি আঁখি তুমি ছাড়া যেন দেখতে কিছু পায় না
আমার হৃদয় একটা আয়না এই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না (২) ও… ও… আ… আ…
চলচ্চিত্র: ফুল নেবো না অশ্রু নেবো কথা ও সুর: আহমেদ ইমতিয়াজ বুলবুল প্রকাশকাল: ১৯৯৪ লেবেল: অনুপম