হরি দিনতো গেল সন্ধ্যা হল
হরি দিনতো গেল সন্ধ্যা হল পার কর আমারে ! তুমি পারের কর্তা শুনে বার্তা ডাকি হে তোমারে । হরি দিনতো গেল সন্ধ্যা হল পার কর আমারে !
আমি আগে এসে ঘাটে রইলাম বসে – ওহে – আমায় কি পার করবেনা হে ? আমায় কি পার করবেনা হে ? আমি অধম বলে – যারা পাছে এল আগে গেল আমি রইলাম পড়ে ! হরি দিনতো গেল সন্ধ্যা হল পার কর আমারে !
শুনি কড়ি নাই যার তুমি তারেও কর পার ! আমি সেই কথা শুনে ঘাটে এলাম হে সেই কথা শুনে ঘাটে এলাম হে কড়ি নাই যার তুমি তারেও কর পার ! আমি দিন ভিখারি নাইকো কড়ি দেখ ঝুলি ঝেড়ে ! হরি দিনতো গেল সন্ধ্যা হল পার কর আমারে !
আমার পারের সম্বল দয়াল নামটি কেবল ! তাই দয়াময় বলে ডাকি তোমায় হে অধম তারণ বলে ডাকি তোমায় হে পারের সম্বল দয়াল নামটি কেবল ! ফিকির কেদে আকুল পড়ে অকুল পাথারে সাঁতারে ! হরি দিনতো গেল সন্ধ্যা হল পার কর আমারে ! তুমি পারের কর্তা শুনে বার্তা ডাকি হে তোমারে । হরি দিনতো গেল সন্ধ্যা হল পার কর আমারে !