ঝুনঝুন ময়না নাচো না

[ঝুনঝুন ময়না নাচো না তাথৈ তাথৈ নাচো না বুলবুল পাখী গাও না গুনগুন গুনগুন গাও না দখিনা গো বহ না শনশন শনশন বহ না মোর প্রিয়া ঘরে আজ এসেছে] ২

[ও মেঘ বাদল সজল কেন আজ এমন দিন ও সুরজ ঝলমল করো এখন আজ এমন দিন] ২

ও ঝর্ণা বহ না ঝির ঝির বহ না রিনঝিন গো বহ না রিনঝিন ঝুনঝুন ময়না নাচো না তাথৈ তাথৈ নাচো না বুলবুল পাখী গাও না গুনগুন গুনগুন গাও না দখিনা গো বহ না শনশন শনশন বহ না মোর প্রিয়া ঘরে আজ এসেছে

[ও ভুলেছি গত দিনের সকল মনোব্যথা ও পাগল মন শুনিতে চাহে না কোন কথা] ২

প্রাণেরই মুকুতা আজ ছড়াব যথা তথা গো ছড়াব যথা তথা

[ঝুনঝুন ময়না নাচো না তাথৈ তাথৈ নাচো না বুলবুল পাখী গাও না গুনগুন গুনগুন গাও না দখিনা গো বহ না শনশন শনশন বহ না মোর প্রিয়া ঘরে আজ এসেছে] ২

সুর / সঙ্গীত: সলিল চৌধুরী গীতিকার: সলিল চৌধুরী প্রকাশের বছর: 1968 ধরন: আধুনিক বাংলা গান