মা দেখা দে

কলি কালের নতুন লীলা দেখব কত বলো আর

কলি কালের নতুন লীলা দেখব কত বলো আর ধার দেনা তেই চলছে জগৎ চলছে যে এ সংসার এ ঘোর কলি ধার দেনাতে লজ্জা পায়না কেউ লোন এর টাকা করছে তাড়া বাঘের পিছে ফেউ মা দেখা দে, নয় টাকা দে মা দেখা দে, নয় টাকা দে

ধারের টাকায় স্বপ্নে দেখা তুলুন প্রাসাদ বাড়ি সহজ কিস্তি ঘরে আনুন ফ্রিজ, টিভি আর গাড়ি

ধারের টাকায় স্বপ্নে দেখা তুলুন প্রাসাদ বাড়ি সহজ কিস্তি ঘরে আনুন ফ্রিজ, টিভি আর গাড়ি ক্রেডিট কার্ড এও মিলছে এখন রান্নাঘরের হাঁড়ি শিক্ষাঋণ এর বিরাট সুযোগ বিদেশে দিন পাড়ি মা দেখা দে, নয় টাকা দে মা দেখা দে, নয় টাকা দে

ধারের টাকায় সিমলা উটি যেখানে চায় মন ধারেই সচল অর্থনীতি দেশের উন্নয়ন

ধারের টাকায় সিমলা উটি যেখানে চায় মন ধারেই সচল অর্থনীতি দেশের উন্নয়ন যে ছেলে টা আধপেটা খায় খালি গায়ে থাকে কাল সকালে বাঁচার স্বপ্ন ধার কে দেবে তাকে? মা দেখা দে, নয় টাকা দে মা দেখা দে, নয় টাকা দে কলি কালের নতুন লীলা দেখব কত বলো আর ধার দেনা তেই চলছে জগৎ চলছে যে এ সংসার কলি কালের নতুন লীলা দেখব কত বলো আর ধার দেনা তেই চলছে জগৎ চলছে যে এ সংসার এ ঘোর কলি ধার দেনাতে লজ্জা পায়না কেউ লোন এর টাকা করছে তাড়া বাঘের পিছে ফেউ মা দেখা দে, নয় টাকা দে মা দেখা দে, নয় টাকা দে মা দেখা দে, নয় টাকা দে মা দেখা দে, নয় টাকা দে