মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা
মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা ! মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা ! মাগো তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা ! মাগো তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা ! আ মরি বাংলা ভাষা ! মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা !
কি যাদু বাংলা গানে- গান গেয়ে দাঁড় মাঝি টানে, কি যাদু বাংলা গানে- গান গেয়ে দাঁড় মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল- গেয়ে গান নাচে বাউল- গান গেয়ে ধান কাটে চাষা। মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা ! আ মরি বাংলা ভাষা ! মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা !
ওই ভাষাতেই নিতাই গোড়া আনল দেশে ভক্তিধারা- ওই ভাষাতেই নিতাই গোড়া আনল দেশে ভক্তিধারা- মরি হায় হায় রে! আছে কই এমন ভাষা, এমন দুঃখ-শ্রান্তি-নাশা? আ মরি বাংলা ভাষা ! মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা !
বিদ্যাপতি, চণ্ডী, গোবিন, হেম, মধু, বঙ্কিম, নবীন- বিদ্যাপতি, চণ্ডী, গোবিন, হেম, মধু, বঙ্কিম, নবীন- ঐ ফুলেরি মধুর রসে, ঐ ফুলেরি মধুর রসে, বাঁধলো সুখে মধুর বাসা । আ মরি বাংলা ভাষা ! মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা !
বাজিয়ে রবি তোমার বীণে, আনলো মালা জগৎ জিনে- বাজিয়ে রবি তোমার বীণে, আনলো মালা জগৎ জিনে- তোমার চরণ-তীর্থে – মাগো তোমার চরণ-তীর্থে – আজি, জগৎ করে যাওয়া-আসা আ মরি বাংলা ভাষা ! মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা !
ওই ভাষাতেই প্রথম বোলে ডাকনু মায়ে মা, মা বলে ওই ভাষাতেই প্রথম বোলে ডাকনু মায়ে মা, মা বলে ওই ভাষাতেই বলবো হরি, সাঙ্গ হলে কাঁদা-হাসা আ মরি বাংলা ভাষা ! মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা ! মাগো তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা ! মাগো তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা ! আ মরি বাংলা ভাষা !