ওরে গৃহবাসী খোল দ্বার খোল
ওরে গৃহবাসী খোল, দ্বার খোল, লাগলো যে দোল । স্থলে জলে বনতলে লাগলো যে দোল । দ্বার খোল, দ্বার খোল ।। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে , রাঙা নেশা মেঘে মেশা প্রভাত-আকাশে, নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল । দ্বার খোল, দ্বার খোল ।।
বেনুবন মর্মরে দখিন বাতাসে , প্রজাপতি দোলে ঘাসে ঘাসে । মউমাছি ফিরে যাচি ফুলের দখিনা, পাখায় বজায় তার ভিখারির বীণা, মাধবীবিতানে বায়ু গন্ধে বিভোল । দ্বার খোল, দ্বার খোল ।।