পাগলা হাওয়ার বাদল দিনে

পাগলা হাওয়ার বাদল-দিনে পাগল আমার মন জেগে ওঠে। চেনাশোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে সেখানে অ-কারণে যায় ছুটে ।। ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে । যাবে না, যাবে না – দেয়াল যত সব গেল টুটে ।।বৃষ্টি-নেশা-ভরা সন্ধাবেলা কোন বলরামের আমি চেলা, আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে — যত মাতাল জুটে । যা না চাইবার তাই আজি চাই গো , যা না পাইবার তাই কোথা পাই গো ! পাব না , পাব না, মরি আসম্ভবের পায়ে মাথা কুটে ।।