পড়েনা চোখের পলক

পড়েনা চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো আমি জ্ঞান হারাবো মরেই যাবো বাঁচাতে পারবে নাকো

কাজল কালো ঐ দুটি চোখ ও চোখে যাদু আছে চোখের আড়াল হতে গেলেই পড়ে যাই চোখের কাছে গোলাপ রাঙা ঠোঁটে তোমার মায়াবী মধুর হাসি একটু হেসেই পরাতে পারো হাজারো গলায় ফাঁসি সবাই তোমায় চাইতে পারে নিজেকে লুকিয়ে রাখো

আমি জ্ঞান হারাবো মরেই যাবো বাঁচাতে পারবে নাকো

রেশম নরম তোমার চুলে একটু শীতল বাতাস পাগল এ মন পাবার আশায় করছে যেন হুতাশ পূর্ণিমা চাঁদ অঙ্গ তোমার অঙ্গে সোনার জ্যোতি একেই বলে অপরূপা অপূর্ব রূপবতী তোমায় নিয়ে অনেক বিপদ এ বুকের মাঝে থাকো

আমি জ্ঞান হারাবো মরেই যাবো বাঁচাতে পারবে নাকো


চলচ্চিত্র: প্রাণের চেয়ে প্রিয় শিল্পী: এন্ড্রু কিশোর সুর: আহমেদ ইমতিয়াজ বুলবুল ধরণ: বাংলা চলচ্চিত্রের রোমান্টিক গান