পুরানো সেই দিনের কথা
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ।
ও সেই চোখের দেখা, প্রানের কথা, সে কি ভোলা যায় । আয় আর-একটিবার আয় রে সখা প্রানের মাঝে আয় । মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায় । মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায় – বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায় । হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায় – আবার দেখা যদি হল, সখা, প্রানের মাঝে আয় ।।