সাগরিকা
আমি সাগর তীরে বসে শুধু দেখেছি তোমার আঁখি তবু মনে হয় নেই যে আমার সাগরকে দেখা বাকি, আমি দেখেছি তোমার আঁখি আমি দেখেছি তোমার আঁখি। সাগরিকা, সাগরিকা ..
আমি ঝাউবনে বসে দেখিনি হাওয়ায় দুলতে গাছের পাতা, শুধু দেখেছি আবেগে কেঁপে কেঁপে ওঠা তোমার চোখের পাতা।
আমি-ঝাউবনে বসে দেখিনি হাওয়ায় দুলতে গাছের পাতা, শুধু দেখেছি আবেগে কেঁপে কেঁপে ওঠা তোমার চোখের পাতা। এই প্রেমের স্বপ্নে সবুজ পেয়েছি সেই রঙে ছবি আঁকি, আমি দেখেছি তোমার আঁখি আমি দেখেছি তোমার আঁখি। সাগরিকা, সাগরিকা ..
আ আ.. হে হে..
আমি মনের আকাশে নীল খুঁজে যাই আকাশের নীল ফেলে, তাই তোমাকে আমার কাছাকাছি পাই প্রণয়ের পাখা মেলে।
আমি মনের আকাশে নীল খুঁজে যাই আকাশের নীল ফেলে, তাই তোমাকে আমার কাছাকাছি পাই প্রণয়ের পাখা মেলে। ঐ চোখের মনিতে মুক্তা পেয়েছি জানতে পেরেছ তা কি, আমি দেখেছি তোমার আঁখি আমি দেখেছি তোমার আঁখি। সাগরিকা, সাগরিকা ..