উঠো গো ভারত লক্ষ্মী
উঠ গো ভারত-লক্ষ্মী, উঠ আদি-জগত-জন-পূজ্যা, উঠ গো ভারত-লক্ষ্মী, উঠ আদি-জগত-জন-পূজ্যা, দুঃখ দৈন্য সব নাশি করো দূরিত ভারত-লজ্জা। দুঃখ দৈন্য সব নাশি করো দূরিত ভারত-লজ্জা। ছাড়ো গো ছাড়ো শোকশয্যা, কর সজ্জা পুনঃ কমল-কনক-ধন-ধান্যে!
জননী গো, লহো তুলে বক্ষে, সান্ত্বন-বাস দেহ তুলে চক্ষে; কাঁদিছে তব চরণতলে ত্রিংশতি কোটি নরনারী গো। জননী গো, লহো তুলে বক্ষে, সান্ত্বন-বাস দেহ তুলে চক্ষে; কাঁদিছে তব চরণতলে ত্রিংশতি কোটি নরনারী গো।
কাণ্ডারী নাহিক কমলা, দুখলাঞ্ছিত ভারতবর্ষে; কাণ্ডারী নাহিক কমলা, দুখলাঞ্ছিত ভারতবর্ষে; শঙ্কিত মোরা সব যাত্রী কাল-সাগর-কম্পন-দর্শে। শঙ্কিত মোরা সব যাত্রী কাল-সাগর-কম্পন-দর্শে। তোমার অভয়-পদ-স্পর্শে, নব হর্ষে, পুনঃ চলিবে তরণী শুভ লক্ষ্যে।
জননী গো, লহো তুলে বক্ষে, সান্ত্বন-বাস দেহ তুলে চক্ষে; কাঁদিছে তব চরণতলে ত্রিংশতি কোটি নরনারী গো। জননী গো, লহো তুলে বক্ষে, সান্ত্বন-বাস দেহ তুলে চক্ষে; কাঁদিছে তব চরণতলে ত্রিংশতি কোটি নরনারী গো।
ভারত-শ্মশান করো পূর্ণ পুনঃ কোকিল-কূজিত কুঞ্জে, ভারত-শ্মশান করো পূর্ণ পুনঃ কোকিল-কূজিত কুঞ্জে, দ্বেষ-হিংসা করি চূর্ণ, করো পূরিত প্রেম-অলি-গুঞ্জে, দ্বেষ-হিংসা করি চূর্ণ, করো পূরিত প্রেম-অলি-গুঞ্জে, দূরিত করি পাপ-পুঞ্জে তপঃ-তুঞ্জে, পুনঃ বিমল করো ভারত পুণ্যে।
জননী গো, লহো তুলে বক্ষে, সান্ত্বন-বাস দেহ তুলে চক্ষে; কাঁদিছে তব চরণতলে ত্রিংশতি কোটি নরনারী গো। জননী গো, লহো তুলে বক্ষে, সান্ত্বন-বাস দেহ তুলে চক্ষে; কাঁদিছে তব চরণতলে ত্রিংশতি কোটি নরনারী গো। (পাঠান্তরে) জননী, দেহ তব পদে ভক্তি, দেহ নব আশা, দেহ নব শক্তি; এক সূত্রে করো বন্ধন আজ ত্রিংশতি কোটি দেশবাসী জনে। জননী, দেহ তব পদে ভক্তি, দেহ নব আশা, দেহ নব শক্তি; এক সূত্রে করো বন্ধন আজ ত্রিংশতি কোটি দেশবাসী জনে।